নিউজ ডেস্ক বাংলার মুখ নিউজ :আজ আমানত_ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার কাউন্সিলিং ও গাইডেন্স বিষয়ক অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল বিষয় ছিল – ক্যারিয়ার কাউন্সেলিং ও গাইডেন্স।
এই আলোচনা সভায় ছাত্রছাত্রীদের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা, বিষয় নির্বাচন, উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, পাশাপাশি মানসিক দৃঢ়তা ও লক্ষ্য স্থির করার কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা হয়। বিশেষভাবে কীভাবে নিজের সক্ষমতা অনুযায়ী সঠিক পথে এগিয়ে যাওয়া যায় এবং জীবনের প্রতিটি পর্যায়ে আত্মবিশ্বাস ধরে রাখা যায়, সে বিষয়েও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিক্ষাবিদ, IAS, WBCS অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং অভিজ্ঞ ক্যারিয়ার কাউন্সেলররা।
তাদের বাস্তবমুখী অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ছাত্রছাত্রী ও অভিভাবকদের জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা দিয়েছে।
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দিশা দেখানোর জন্য, পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া এলাকার স্কুলগুলোকে টার্গেট করে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করা হবে।
উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোগপতি, এবং স্কুলের প্রধান শিক্ষকেরা, যারা এই বিষয়টিকে অত্যন্ত সুন্দর ও কার্যকরভাবে উপস্থাপন করেন।