মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রৌঢ় রাজনীতি বিদ রাজীব ত্যাগী।

13th August 2020 7:32 pm দেশ
মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রৌঢ় রাজনীতি বিদ রাজীব ত্যাগী।


 

 গত বুধবার কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগী হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। টিভি চ্যানেলে বিতর্কমূলক অনুষ্ঠানে প্রায়ই অংশ নিতেন তিনি। গত বুধবারে ও টিভি চ্যানেলে বিতর্কমূলক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি.। টিভির তর্ক বিতর্ক অনুষ্ঠানের অত্যন্ত পরিচিত মুখ ছিল রাজিব ত্যাগী। 

 কংগ্রেসের বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়" রাজিব ত্যাগী মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, একজন বিশ্বস্ত কংগ্রেস নেতাকে হারালাম তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। "

 কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ট্যুইট  করে জানান, " জাতীয় কংগ্রেসের মুখপাত্র রাজীব ত্যাগী  আমার  ব্যক্তিগত  ক্ষতি , আমাদের কাছে অপূরণীয় লোকসান" আদর্শে চালিত ব্যক্তি বলে উনার প্রতি ও ওনার পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। 

 এছাড়াও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উনার আত্মার শান্তি কামনা করেছেন।





Others News